1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমাদের আগে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আমাদের আগে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: “স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপের যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে তাদের চিন্তাধারা আমাকে উৎফুল্ল করেছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মানুষের চিন্তা-ভাবনা ও মানুষিকতার পরিবর্তন হয়নি। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। দেশের উন্নয়নে আমরা বন্ধু ফাউন্ডেশন জননেত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগসহ যে উন্নয়ন চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছে সেটি গ্রামাঞ্চলের মানুষের মাঝে তুলে ধরতে হবে। তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সকলে অবগত হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে। স্মার্ট বাংলাদেশ তৈরীতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার জন্য ইকোনমিক জোন, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির জেলায় রূপান্তরিত করতে পাটকেলঘাটাকে উপজেলা করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে আমাদের আগে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে।” “বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে” এই প্রতিপাদকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।” শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে সংলাপে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়কারী এস এম নাহিদ হাসান। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সংলাপে অংশ নেয়। এসময় বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd