1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাংস্কৃতিক চর্চা ভালো। সাংস্কৃতিক বিপ্লবই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মানুষিকতার পরিবর্তন করা সম্ভব। আমাদের সাতক্ষীরার ছেলে মেয়েরা খেলা-ধূলায়, পড়া শোনা ও সাংস্কৃতিতে দেশের অন্যান্য জেলার থেকে ভালো। তিনি আরো বলেন, আমি ভারতের আগরতলায় বিশ^ সংস্কৃতি বলয়’র অনুষ্ঠানে, আমি বর্ধমানে ও কলকাতার অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছি কয়েকবার। এছাড়াও কুমিল্লাতে গিয়েছি বিশ^ সংস্কৃতি বলয়’র অনুষ্ঠানে এবং আবারও যাবো। সাংস্কৃতি আমার চিন্তা চেতনার মাঝে মিশে আছে। আমি নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র সকলকে ধন্যবাদ জানায় তাদের এই ভালো উদ্যোগের জন্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি চৈতালী মুখার্জী ও নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা শাহীদ হাসান রেবু ও অতুল কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুত্বে স্বাগত বক্তব্য ও আবু রায়হানকে সভাপতি ও নিশিকান্ত বিশ^াসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd