1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পারুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু কে গণসংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পারুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু কে গণসংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় গোলাম ফারুক বাবুকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আয়োজিত এ সংবর্ধানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ সরদারের সভাপতিত্বে এসময় ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুল আলিম, আলহাজ¦ আব্দুর রকিব, গোলাম ফারুক সরদার, নবাব আলী, অসীম ঘোষ, নজরুল ইসলাম, ইসমাইল গাজী, ইউপি সদস্যা নুরবানু কাদেরী, হাসিনা খাতুন সন্ধ্যামনি, ফারহানা পারভীন মুক্তিসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd