1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভূক্তি বিষয়ক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভূক্তি বিষয়ক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন সক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রিশ্চিয়ান এইডের কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুল ওহাব, উপজেলা তথ্য অফিসার মৌসুমি সুলতানা, নাগরিক উদ্যোগের জগবন্ধু দাস প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, ইউপি সদস্য আজগর আলী, এডভোকেসি কমিটির সদস্য ফিরোজ হোসেন, উত্তম রায় সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, নাগরিক উদ্যোগ পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে। দেশের বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সক্রিয় অংশগ্রহণ করাতে হবে। কাউকে বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। তাই সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে হবে। একই সাথে এই শ্রেণির মানুষের শারীরিক, মানুষিক, যৌন হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সমাজের দলিত, ক্ষুদ্র নৃগোষ্টি, প্রতিবন্ধী, হিজড়া শ্রেণির মানুষকে মুলধারার সাথে সমন্বয় করে তাদেরকে আরো এগিয়ে নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd