1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত জেলা নাগরিক কমিটির সন্তোষ প্রকাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত জেলা নাগরিক কমিটির সন্তোষ প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

অবশেষে জনগনের দাবীর মুখে সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত করা হয়েছে। ১৭ জুলাই ২০২৩ সাতক্ষীরার পৌর মেয়র মো. তাজকিন আহমেদ চিশতি স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত বিল স্থগিত করা হয়। এর আগে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবী জানিয়ে পৌরসভার সামনে দু’দফা গণঅবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

পৌরবাসীর ন্যায্য দাবীর প্রেক্ষিতে নির্বাচিত পৌর মেয়র মো. তাজকিন আহমেদ চিশতি স্বাক্ষরিত বিল স্থগিতের অফিস আদেশে সন্তোষ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল ও সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ এক বিবৃতিতে পানির বর্ধিত বিল প্রত্যাহারের আন্দোলনে অংশগ্রহণ করায় পৌরবাসীকেও ধন্যবাদ জানান এবং পৌরসভার বিভিন্ন সমস্যার সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সাতক্ষীরা পৌর মেয়র মো. তাজকিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ২০২৩ সাতক্ষীরা পৌরসভার মাসিক সভার রেজুলেশনে পানির বিল বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয় এবং ২৯ মে ২০২৩ তারিখে উক্ত বিল কার্যকর করা হয়।
অফিস আদেশে আরো বলা হয়েছে, পানির বিল বৃদ্ধির প্রতি আপত্তি ও ক্ষোভ জানিয়ে সর্বস্তরের পৌরবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে যাচ্ছে এবং উক্ত পানির বিল বৃদ্ধির প্রস্তাব যথাযথ আইনি বিধান অনুসরণ না করেই অনুমোদন দেয়া হয়েছে বলে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। পৌরসভার নথিপত্রের উদ্বৃতি দিয়ে আদেশে আরো বলা হয়েছে, উক্ত পানির বিল বৃদ্ধি কার্যকরের ক্ষেত্রে পৌরবাসী পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৩ এর বিধি বিধান প্রতিপালিত হয় নাই। উক্ত নির্দেশিকার ১১ (৫) ১২ নং বিধি অনুযায়ী, পানির বিল বৃদ্ধি তথা পুনঃনির্ধারণের জন্য সংশ্লিষ্ট কমিটি বা কর্তৃপক্ষের অনুমোদন নেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও, এক্ষেত্রে তা প্রতিপালন করা হয় নাই। এমনকি, উক্ত নির্দেশিকার ১১ নং বিধিতে বর্ণিত বিধান অনুসরণ না করেই, পানির বিল ১০০% থেকে ৩০০% পর্যন্ত বাড়ানো হয়েছে, যা অস্বাভাবিক বেশি এবং পৌরবাসীর বিল পরিশোধের আর্থিক সামর্থ্যরে পরিপন্থী।
অফিস আদেশে মো. তাজকিন আহমেদ আরো উল্লেখ করেছেন, পৌরসভা পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৩ এর বিধি-বিধান অনুসরণ না করেই এবং পৌরবাসীর পানির বিল পরিশোধের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে, বিধি বহির্ভূতভাবে অফিস আদেশের মাধ্যমে নতুন পানির বিল কার্যকর করা হয়েছে।
মেয়র চিশতি স্বাক্ষরিত অফিস আদেশে আরো বলা হয়েছে, “কাজেই, পৌরসভা পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৩ এর বিধান অনুযায়ী পানির বিল বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বা কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন বিল কার্যকরের অফিস আদেশ যার স্মারক নং- ৪৬.০০.৮৭৬৬.০১০.৮৭.০০১.২২-৬১৯ তারিখ ২৯/০৫/২০২৩ এর কার্যকারীতা স্থগিত করা হল। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd