1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠণে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠান আজ (সোমবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছি। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সরকার দেশকে ডিজিটালাইজড করেছে। স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সরকার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করছেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই উপহার শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। প্রধান অতিথি আরও বলেন, এই ট্যাব শিক্ষার্থীরা যেন শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে কাজে লাগায়।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খুলনা বিভাগের ১০ জেলার ২০ হাজার সাতশত ৬২ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হবে। এর মধ্যে খুলনা জেলার ৯টি উপজেলায় দুই হাজার তিনশত ২৪টি এবং খুলনা সিটি কর্পোরেশনের পাঁচটি থানায় সাতশত ৫০টি ট্যাব বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd