1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ১৪৩টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকে দিলো পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ১৪৩টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকে দিলো পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরায় ১৪৩ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্টানিকভাবে মোবাইল ফেরত দেওয়া হয়।
এ সময় সকলের উদ্দেশ্যে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তারাই ধারাবাহিকতায় চলতি বছর মে ও জুন মাসে হারানো ১৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যাহার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৫ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হয়েছে। জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যতœবান হওয়ার আহবান রাখেন পুলিশ সুপার।
এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা জানান, হারানো মোবাইল ফোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলো তারা। সাতক্ষীরা জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা মোবাইল ফোন ফেরত পেয়ে বেশ আনন্দিত। পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার এ.এম.জে সোহেল, জেলা পুলিশের ডিআইও ওয়ান মোঃ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd