1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল। আগামী বৃহস্পতিবার বিকালে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে জরুরি সভা ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সময় বাড়ার সঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়াবিদরা ধারণা করছেন, ১৫ জুন নাগাদ গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ জেলার উপকূলবর্তী অংশে তাণ্ডব চালিয়ে এগিয়ে যাবে পাকিস্তানের দিকে। এ অবস্থায় সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। কচ্ছ, জামানগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর এবং দেবভূমি দ্বারকা জেলায় আজ মঙ্গলবার থেকে ১৫ জুন ভারি বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বয়ে যাবে। গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের আগে নিয়মানুযায়ী, কান্দলার বন্দর থেকে সোমবার ছয়টি জাহাজ সরে গেছে। এ ছাড়া আরও ১১টি জাহাজ সমুদ্রে চলে যাবে।এদিকে দ্রুত দিক পাল্টানোয় ঘূর্ণিঝড়টি সরাসরি পাকিস্তানের করাচিতে আঘাত হানবে না বলে জানিয়েছেন দেশটির সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। তবে করাচিতে ক্লাউডবার্স্ট হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সোমবার করাচিতে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, ‘যেহেতু ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তিত হচ্ছে— এটি সরাসরি করাচিতে আঘাত হানবে না। তবে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হবে। এক ঘণ্টার মধ্যে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২০২২ সালে যে তীব্রতার ক্লাউডবার্স্ট দেখা গিয়েছিল সেটি ঘটবে।’
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন গুজরাটে ঝড়বৃষ্টি ও বজ্রপাত হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিথাল সৈকতে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে দুর্যোগ মোকাবিলায় এবং সম্ভাব্য ক্ষতি রুখতে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে, তা সবিস্তারে প্রধানমন্ত্রীকে জানান সরকারি কর্মকর্তারা।
জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ‘বিপর্যয়’-এর জেরে মুম্বাই ও মহারাষ্ট্রের নানা এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকার কারণে মুম্বাই বিমানবন্দরের একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়। ‘বিপর্যয়’ মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকারও। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সিন্ধু ও মাকরানের উপকূলে আজ মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে। দুই প্রদেশের মুখ্যমন্ত্রীরা জরুরি বৈঠক করেছেন এবং উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। সূত্র : এনডিটিভি ও ডন

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd