1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। রবিবার ভোররাতে দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শোভন দাস, এসআই গিয়াস উদ্দীন, এএসআই জাহিদুর রহমান, এএসআই শামীম হোসেন ও এএসআই হুমায়ুন কবিরের নের্তৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর ১৬১/২১ মামলার আসামী পারুলিয়া নিশ্চিন্তপুরের আনছার আলীর ছেলে বাবলুর রহমান, এসটিসি-৮০/১৫ ও জিআর-১৫৮/১৩(ক) (দেব) মামলার আসামী দেবহাটা সদরের আব্দুর রহিমের ছেলে শাহীন হোসেন ওরফে খুর শাহিন, সিআর ৮০/২১ (সাত) মামলার আসামী চন্ডিপুরের করিমুল্যাহ সরদারের ছেলে মফিজুল্লাহ সরদার এবং নন জিআর ৭/২৩ (দেব) মামলার আসামী পারুলিয়ার জামাল গাজীর ছেলে আকবর আলী। গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd