1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, বৃক্ষ বিতরণ,আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, বৃক্ষ বিতরণ,আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাষ্টিক দূষণ ও” প্লাস্টিক দূষণ মাধানে,সামিল হই সকলে” স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদ্প্তর সাতক্ষীরার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ ই জুন সকাল ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আমিনুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন সুশীলন সাতক্ষীরার সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, উন্নয়ন প্রচেষ্টা তালার পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস, বিসিক জেলা কর্মকর্তা গোলাম সাকলাইন( কাফি), বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার জুলফিকার হোসেন,জেলা ম্যানেজার বিশ্বজিত বিশ্বাস, জেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান।
আলোচনা সভা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় নিজে সচেতন হতে হবে এবং নিজের ব্যক্তিগত ভাবে মানতে হবে, তাহলে পরিবেশ সুরক্ষা করা সম্ভব। এর আগে সাধাণর জনগনের মাঝে ২ শত বিভিন্ন ফলজ,ঔষধী ও বনজ বৃক্ষ বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সমগ্র আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা শিল্প কলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd