1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেসিসি নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কেসিসি নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা (মঙ্গলবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রধান নির্বাচন কমিশনার তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য হলো আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে হয়। সেই লক্ষ্যে সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো বড় নির্বাচনে প্রধানত দায়িত্ব পালন করতে হয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা শাসিত হয়।
তিনি আরও বলেন, নির্বাচনের অনেক গুরুত্ব রয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় সরকার হোক। সংবিধানকে সমুন্নত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন করতে হয়। নির্বাচনে যদি জনগণের মতামতের প্রতিফলন হয় এবং ভোটাররা যদি অবাধ, নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিদ্যা-বুদ্ধি-প্রজ্ঞা খাটিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই হবে প্রকৃত নির্বাচন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd