1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আদালতের বারান্দায় ছুরিকাঘাত করে প্রতিপক্ষকে জখম - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আদালতের বারান্দায় ছুরিকাঘাত করে প্রতিপক্ষকে জখম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় একটি মামলার বাদীর বিরুদ্ধে আদালতের বারান্দায় ছুরিকাঘাত করে প্রতিপক্ষকে জখম করার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম শুকুর আলী সরদার (৪২)। তিনি শ্যামনগর উপজেলার খানপুর ইছ্পার গ্রামের হোসেন আলী সরদারের ছেলে।
শুকুর আলী জানান, গত ৫ মার্চ কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ৬৭ শতক জমি কেনেন তিনি। বর্তমানে ওই জমিতে তার ঘরবাড়ি রয়েছে। ওই জমির অর্ধেক নিজের দাবি করে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আসাদুল গাজীর ছেলে আবু সাঈদ সোহেল জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতকায় গত ১৫ মে আবু সাঈদ সোহেল তার বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন ১০৩৯/২৩নং মামলা দায়ের করেন। পুলিশ পরদিন উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে। একইভাবে আবু সাঈদ সোহেল গত ২১ মে ওই জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া ও ওই জমিতে বিবাদীপক্ষের না যাওয়া সংক্রান্ত একটি আদেশ একই আদালত থেকে অনুমোদন করান। নিরুপায় হয়ে তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতে হাজির হওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মূল ফটকে অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, এ সময় হঠাৎ আবু সাঈদ পেছন দিক থেকে এলোপাতাড়ি তার পিঠে ছুরি দিয়ে কুপিয়ে ঘাড় থেকে কোমর পর্যন্ত জখম করে পালিয়ে যান। বিচারপ্রার্থীরা বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল শুকুর আলীর ঘরবাড়ি সরিয়ে নেওয়া ও জমিতে ঢুকতে না দেওয়া সংক্রান্ত আদেশ প্রত্যাহার করে আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, হামলাকারী আবু সাঈদকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এবিষয়ে মামলার প্রস্তুত চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd