1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের নাজিমগঞ্জে ভূমিসেবার বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জের নাজিমগঞ্জে ভূমিসেবার বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

ফরিদুল কবীর, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: কালিগঞ্জে ভূমিসেবা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ভূমিসেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জি.এম ফয়েজ আহমেদ সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানা গেছে, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ সহ ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদানে বিশেষ গুরুত্ব দিয়েছে উপজেলা ভূমি অফিস। জমির মালিকেরা ঘরে বসে ভূমিসেবা পেতে ও অহেতুক হয়রানির হাত থেকে রক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম চালু করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী বলেন, সরকারের ডিজিটাল ভূমিসেবা জনগণের কাছে পৌঁছে দিতে ক্যাম্পেইন চালু করা হয়েছে। জনসাধারণের ভূমি সংক্রান্ত সকল বিষয় সচেতন করতে এই ক্যাম্পেইন। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা ক্যাম্পেইন চালু করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd