1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৫ জুন খুলনায় বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

৫ জুন খুলনায় বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আগামী ৫ জুন খুলনায় বিশ^ পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে (মঙ্গলবার) সকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিশ^ পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশকে বাঁচাতে হলে পলিথিন বর্জন করতে হবে। শিশুসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পলিথিনের উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ জুন সকাল পৌনে নয়টায় খুলনা রেলস্টেশন থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd