1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ প্রজাতির ফাইটোপ্লাকটন’র সফল মাছ চাষ ব্যবস্থাপনা সেমিনার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ প্রজাতির ফাইটোপ্লাকটন’র সফল মাছ চাষ ব্যবস্থাপনা সেমিনার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : ল্যাবরেটরী এবং ইন্ডরে গুরুত্বপূর্ণ প্রজাতির ফাইটোপ্লাকটন’র সফল চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট সেন্টারে, হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালযয়ের বিজনেন্স কাউন্সিলের আর্থিক সহযোগিতায় জেলা মৎস্য দপ্তর সাতক্ষীরার ব্যবস্থাপনায় জেলা মৎস্য অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “হ্যাচারী সেক্টরকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। যারা অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ করছে তাদের বিরুদ্ধে আমি কথা বলি। কিন্তু যারা পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করছে তাদেরকে আমি স্বাগত জানাই। যত্রতত্র অপরিকল্পিতভাবে ঘের করে চিংড়ি চাষের মাধ্যমে জলাবদ্ধতার সৃষ্টি করে। তিনি আরো বলেন, মৎস্য ও কৃষিখাতসহ বিভিন্ন খাতের উৎপাদন শেখ হাসিনা বিভিন্ন সেক্টরকে রিসার্চের প্রতি উৎসাহ প্রদান করছেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর নির্বাহী সদস্য মো. শহিদ ফারুক (সাচি), খুলনা বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিসি নির্বাহী সদস্য পলাশ ঘোষ প্রমুখ।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মো. নাজমুল হুদা। সেমিনারে অংশগ্রহণ করেন হ্যাচারী মালিক, পোনা ব্যবসায়ী ও মৎস্য চাষিরা। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সচিব এসএম বাবর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd