1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক মন্তব্য করার অভিযোগে শংকর পাল ওরফে এসপি (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটক শংকর পাল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের সুধীর পালের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, শংকর পাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও নবীকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন।
বিষয়টি তার ফেসবুকের বন্ধুতালিকার অনেকেই দেখে বিস্মিত হন। মুহূর্তেই এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর মঙ্গলবার সকালে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী শংকর পাল কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পিরোজপুরে অবস্থিত তার দোকানে গেলে এলাকাবাসী সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক বুলবুল ইসলামের নেতৃত্বে পুলিশ বেলা ১২ টার দিকে পিরোজপুরে যেয়ে শংকর পালকে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত শংকর পাল পুলিশ হেফাজতে রয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শংকর পাল নামে এক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd