1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মাদক ব্যবসায়ীসহ ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মাদক ব্যবসায়ীসহ ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিশেষ অভিযানকালে দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহর নের্তৃত্বে বিশেষ অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২২ পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের দুই মাদক ব্যবসায়ী এনতাজ আলীর ছেলে মফিজুল ঢালী(৩৫), পাশর্^বর্তী খাসখামার গ্রামের মৃত বাহার আলী মোল্যার ছেলে এফরাউল মোল্যা(৪৩), পারী জারী ৩/২২ মামলার আসামী উত্তর পারুলিয়ার রুহুল আমিন মৃধার ছেলে আমিরুল ইসলাম, জিআর ১৪৮/১৮ মামলার আসামী বহেরা উত্তর পাড়া গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে রাসেল সরদার বাবু (২০), নারী শিশু নির্যাতন দমন আইনের ৪৫১/২০ মামলার আসামী বহেরা গ্রামের মৃত মেহের আলীর ছেলে ইয়াছিন আরাফাত, জিআর ১২১/২১ (দেবহাটা) মামলার আসামী পুষ্পকাটির মৃত ছহিল উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা টুটুল, তার সহোদর ভাই জিআর ১১৮/২২ (দেবহাটা) মামলার আসামী গোলাম কিবরিয়া, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪৫১/২০ মামলার আসামী বহেরা গ্রামের মৃত মেহের আলীর স্ত্রী রোকেয়া বেগম এবং জিআর ১১৮/২১ (দেবহাটা) মামলার আসামী পুষ্পকাটি গ্রামের মৃত জালাল উদ্দীন সরদারের ছেলে তরিকুল ইসলাম (৪১)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিতসহ বিচারার্থে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd