1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক নেতাকর্মীর দল জয়ী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক নেতাকর্মীর দল জয়ী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে জয় বাংলা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উক্ত ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান। খেলার প্রথমে ব্যাটে নেমে ১৮৮ রান করেন বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ব্যাটে নেমে ১৮ ওভারে ১৮৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় সাবেক নেতাকর্মীদের দলটি। খেলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুর রহমান সুমনসহ সাবেক ও বর্তমান মিলিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd