1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রায় ২ টন অপরিপক্ক আম জব্দ, জনসম্মুখে বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রায় ২ টন অপরিপক্ক আম জব্দ, জনসম্মুখে বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান : দেবহাটায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অতি মুনফার আশায় অপরিপক্ক আম পাঁকিয়ে ঢাকায় পাঠানোর পূর্বকালে মোবাইল কোর্টে জব্দ করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার কামটা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত কয়েকটি বাড়ি ও আমের গুদামে অভিযান পরিচালনা করে। এসময় অপরিপক্ক গোবিন্দভোগ আম পেড়ে তা বিক্রির জন্য অবৈধ পন্থায় পাঁকানোর বিষয়ে সত্যতা মেলে। অভিযানে প্রায় ২ টন আম জব্দ করে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকরা ক্যামিকেল যুক্ত আম জনসম্মুখে বিনষ্ট করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও মোনায়েম হোসেন। এদিকে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় কামটা গ্রামের অস্বাধু আম ব্যবসায়ীরা। তবে জেলা প্রশাসনের তথ্য মতে, আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে অম্রপলি আম পাড়া ও প্রাকৃতিক ভাবে পাঁকানো আম বাজারজাত করার নির্দেশ দিয়েছেন। অভিযান কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, রবিবার ১৬ এপ্রিল ছিল জেলা আম বাজার ব্যবস্থাপনা কমিটির সভা। জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভা শেষে ফেরার সময় খবর পায় কামটা এলাকায় বিপুল পরিমান অপরিপক্ক আম প্রস্তুত করা হচ্ছে। খবর পেয়ে তৎক্ষনিক অভিযান চালিয়ে কাঁচা ও আধাপাঁকা জব্দ করা হয়। যেসব আম জব্দ করা হয়েছে তার ভিতরের আঁঠি এখনো পুষ্ট হয়নি। তাছাড়া জব্দকৃত আম জনসম্মুখে গাড়ির চাকায় পিষে এবং কেটে নষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট না হয় সেজন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd