1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জমে উঠেছে ঈদের বাজার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জমে উঠেছে ঈদের বাজার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আগামী ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর সহ সর্বস্তরের মানুষ নেমে পড়েছে তাদের পছন্দের কেনাকাটা করতে। সাতক্ষীরা শহরের থানা সড়ক হতে বড়বাজার পর্যন্ত এলাকাতেই সবচেয়ে বেশি ভিড় নজরে পড়ছে। স্থানীয়দের পাশাপাশি ঈদের বাজার করছেন প্রত্যয়ান্ত বিভিন্ন উপজেলার মানুষ। সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমন পরিস্থিতির মধ্যেও ঈদের বাজারে ভিড় চোখে পড়ার মতো। শুধু সাতক্ষীরা থানা সড়ক নয় ,ভিড় দেখা যাচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, আমিনিয়া সুপার মার্কেট, চায়না বাংলা শপিং সেন্টার, আল বারাকা শপিং সেন্টার সহ বিভিন্ন বড় বড় মার্কেটে।
পছন্দের পণ্য কিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতারা। তেমনি বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। বড় বড় মার্কেট এর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও এবার বেচাকেনার ধুম। শহরের এক বিক্রয়তা আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, এখনো পূর্যন্ত বেচা বিক্রি সন্তোষজনক তবে ঈদের শেষ দুই সপ্তাহ মুলত বিক্রয় বেশি হয়ে থাকে। তিনি আরোও বলেন,ঢাকার বঙ্গবাজারে আগুন লাগায় মালিক পক্ষ থেকে বাকী নিতে পারছিনা যার কারনে ব্যবসায়িদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমিনিয়া সুপার মার্কেটের এক বিক্রয়তা বলেন, সম্প্রতিক ঢাকার বঙ্গবাজারে আগুন লাগায় বেড়েছে ক্রয় মুল্য, মানুষের চাহিদা ও বিক্রয় মুল্য তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতা দোকানে দোকানে ঘুরে দেখছে। তবে ঈদের শেষ মূহুর্তে ভালো বিক্রয় হবে ইনশাআল্লাহ। এদিকে শহরের বিভিন্ন মার্কেটের ক্রেতাদের সাথে কথা বলে জানাযায় এবছর জিনিসপত্রের দাম একটু বেশি। পছন্দের পণ্য কিনতে পেরে কাশেমপুর গ্রামের সাংবাদিক মো: আব্দুল মোমিন এর মেযে ও ছেলে আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, প্রতি বছর ঈদের দুই একদিন আগে মার্কেট করি এতে না পাওয়াযায় পছন্দের পোষাক, আবার ভিড় ও থাকে অনেক। তাই আগে থেকে কেনাকাটা করে নিয়েছি। কিন্তু মার্কেটে এসে খুব কষ্ট হয়ে যাচ্ছে। রোজা থেকে অতিরিক্ত গরম আবার ভিড় ও অনেক বেশি। এছাড়া ভিড় দেখা গিয়েছে বিভিন্ন জুতার দোকান, মনহরির দোকান ও টেইলার্স গুলোতে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd