1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ, কালিগঞ্জ: কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলিউর রহমান সজিব (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামের বাবু গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (৯ এপ্রিল) বিকালে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শ্যামনগর থেকে আম বোঝায় একটি ট্রাক (যশোর ড ১১-১৩১২) ঘটনা স্থলে পৌঁছালে রাস্তার অপর সাইটে আসরের নামাজ পড়তে আসা অলিউর রহমান ট্রাকের বেপরোয়া গতি দেখে দাঁড়িয়ে ছিলেন।
পরবর্তীতে শ্যামনগর থেকে আম বোঝায় করে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে এসে ওলিউর রহমানকে মুখে করে নিয়ে চলে আসে। স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তৈয়্যুবুর রহমান মৃত্যু বলে ঘোষণা করেন। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd