1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায় ও তৃতীয় পর্যায়ের অবশিষ্ট জমিসহ সরকারি বাসগৃহের চাবি এবং দলিল হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রায় ৫ লাখ ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূণর্বাসনে আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী উদ্যোগ উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বহু প্রতিকূলতা মোকাবেলা করে তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে আশ্রয়ণ প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। সব মিলিয়ে এপর্যন্ত দেবহাটার মোট ১৬২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতক করে সরকারি জমিতে বাসগৃহ নির্মান করে পূণর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসগৃহ গুলোর নির্মানকাজে উন্নতমারেন নির্মান সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। একই সাথে এসকল পরিবারের জন্য রাস্তা নির্মান, বিদ্যুতায়ণ, সুপেয় পানির ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধাও ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এসকল বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তরের উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তরের পরপরই দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। তবে পরবর্তীতে যদি প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন কারনে নতুন করে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর সৃষ্টি হয়। তাহলে তাদেরকেও সরকারি পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক পর্যায়ক্রমে পূণর্বাসনের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হবে।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধীর গাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও প্রেসক্লাব নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd