1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ, সাতক্ষীরা: নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায়, চাকরি পাবে নিজ যোগ্যতায়’’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায়১২০ টাকায়আবেদন করে কনস্টেবল পদে চাকরি পেয়েছে ৬৭ জন নারী-পুরুষ। দরিদ্র পরিবারের সন্তানরা ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতায়পুলিশের চাকরি পেয়ে ভীষণ আনন্দিত। নিয়োগ পেয়ে তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।পুলিশ সুপারের কার‌্যালয় থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। নিয়োগ পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৪৯ জন। এর আগে তারা ডাক্তারি ও শারীরিক পরীক্ষায়উত্তীর্ণ হওয়ার পর দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন পরীক্ষায়উত্তীর্ণ হন।পরপর তিন দিনের এসব পরীক্ষায়উত্তীর্ণ হয়ে ২২৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায়অংশ নেয়।বুধবার রাতে পুলিশ সুপার কার‌্যালয়ের ড্রিলশেডে ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বাগেরহাট থানার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ বিভিন্ন পর‌্যায়ের কর্মকর্তা। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন,বর্তমান সরকারের সময় বিনা পয়সায় পুলিশের চাকরি পাওয়া যায়। তিনি তাই নতুন পুলিশ সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় এগিয়ে আসার পরামর্শ দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd