1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন অনুষ্ঠান (সোমবার) সকালে খুলনার শিরোমণি (বিআরটিএ) সার্কেল কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
খুলনা বিআরটিএ’র পরিচালক প্রকৌশলী মো: মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেএমপি’র এডিসি (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক এবং খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ইঞ্জি) প্রকৌশলী তানভীর আহমেদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ড্রাইভিং লাইসেন্সের কার্ড ডেলিভারি পাওয়ার জন্য এখন আর চালকদের বিআরটিএ অফিসে আসতে হয় না। এখন একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হচ্ছে। সাত দিনের মধ্যেই ঘরে বসে লাইসেন্স পাচ্ছেন একজন গ্রাহক। ড্রাইভিং লাইসেন্স এর জন্য ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এতে করে হয়রানি অনেক কমে গেছে। তাঁরা আরও বলেন, সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পথচারীদেরও সর্তকতার সাথে সড়ক পার হতে হবে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে দৃশ্যমান হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, ঢাকার পরে এধরণের কার্যক্রম আজ খুলনায় উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বিআরটিএ কার্যালয়ে দুইশত জন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd