1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবৈধ ইটভাটার মালিকের বিরুদ্ধে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবৈধ ইটভাটার মালিকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জে শেখ আব্দুস সবুর নামে অবৈধ ইটভাটার মালিক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। শুক্রবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর ট্টামে অবস্হিত অনুমোদনহীন এস. এম (সায়েম) ব্রিকসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান,ভুক্তভোগী বীর মু্ক্িতযোদ্ধা সন্তান বেলাল হোসেন বিদ্যুৎ, অফিস স্টাফ বেল্লাল হোসেন, মাফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, সুনিল কর্মকার প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এস. এম (সায়েম) ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুস সবুর স্বল্পমূল্যে ইট বিক্রির কথা বলে বিভিন্ন ধাপে নামে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১ কোটি সাড়ে ১২ লক্ষ টাকা সংট্টহ করেন। সে দিনমজুর, কৃষক, শ্রমীক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের প্রলোভন দেখিয়ে ইট নেয়ার আগ্রহ সৃষ্টি করে।
তার এই প্রতারণার ফাঁদে আর্থিকভাবে নিঃস্ব হয়েছে শতাধিক দিনমজুর পরিবার। ভক্তভোগী রা তার কাছে ইট বা টাকা ফেরত চাইতে গেলে তার স্থানীয় ক্যাডার বাহীনি দিয়ে হুমকি ও মামলা দেয়ার ভয় দেখান। ভাটার ম্যানেজার মিয়ারাজ হোসেন বলছে বর্তমানে ইটভাটা বন্ধ রয়েছে। পরে সবাইকে ইট না হলেও টাকা দেড়েহবে। ভাটা মালিকের খপ্পরে পড়ে আমরা অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগীরা।তাই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীরা টাকার রশিদ বুকে নিয়ে ভাটা মালিকের সঠিক বিচার সহ ইট বা টাকা ফেরতের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd