1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দেবহাটাতেও অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী- ২০২৩। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সকাল থেকে গৃহপালিত পশু-পাখি, কৃষি উদ্ধাবনী প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থায় ব্যবহৃত সরঞ্জাম নিয়ে প্রাণি সম্পদ দপ্তর চত্বরে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রান্তের কৃষক, খামারি ও উদ্যোক্তারা। শুধু কৃষক, খামারি বা উদ্যোক্তাই নয়, এসিআই-এসকেএফ’র মতো বেশ কিছু প্রতিষ্ঠানও প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত স্ব-স্ব কম্পানির ভেটেরিনারি ঔষধ, পশু-পাখির পুষ্টি সমৃদ্ধ খাবার এবং পরামর্শ সম্বলিত বই, লিফলেট ইত্যাদি নিয়ে চমকপ্রদ স্টল দিয়েছিলেন প্রদর্শনীতে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রদর্শনীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য অফিসারবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রদর্শনীতে অংশ নেয়া কৃষক, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
দিনভর প্রদর্শনী শেষে বিকেলে বিচারক মন্ডলী প্রদর্শনী পরিদর্শণ শেষে সফল খামারি ও উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd