ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতন কাটিতে এলাকাবাসীর মানববন্ধন

ফিচার সারাদেশ

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার:  খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ৯০ বিঘা জমি দখল নিয়ে দুই উপজেলার পাশ্ববর্তী দুই ইউনিয়নের লোকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে উপজেলার সোনাতনকাটির বালিয়া খেয়াঘাট এলাকায় স্থানীয় ভূমিহীনদের নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চর পাথর ঘাটা মৌজায় ৩০ বিঘা ও তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় নদী ভাঙ্গনে জেগে উঠা ৬০ বিঘা জমি দখল নিয়েই এ বিরোধ। পাইকগাছা উপজেলার সোনাতন কাটি এলাকার সাধারণ জনগণ ও ভূমিহীনদের দাবী পাশ্ববর্তী তালা উপজেলার খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে উক্ত সম্পূর্ণ জমি জবর দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের কবল থেকে উক্ত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে রোববার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাতনকাটি গ্রামের ভূমিহীনদের সমন্বয়ক মোমিনুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, ইকবাল গাজী, আহাদ আলী ও মতিয়ার রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের ভাঙ্গনে নদের দক্ষিণ পাশে তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় ৬০ বিঘা জমি জেগে ওঠে। যা সোনাতনকাটি এলাকার সাধারণ লোকজন ও ভূমিহীন কৃষকরা উক্ত জমিতে ধান ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে দখলদারদের বাসাবাড়ী ভাংচুর ও মালামাল লুপাট ও মারধর করে তাদেরকে বিতাড়িত করে উক্ত জমি দখল করে নেয়। অপরদিকে সোনাতন কাটির চর পাথরঘাটা মৌজার ৩০ বিঘা জমিতে মোমিনুর রহমানসহ স্থানীয়রা ধান ও মাছ চাষ করে আসছে দীর্ঘদিন । সে জমিও উক্ত লিয়াকত চেয়ারম্যানের লোকেরা দখলের পায়তারা করছে। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করা হয় মানববন্ধনে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *