1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধুলিহরের সুকদেবপুরে অর্ধ কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!! রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বেহাল দশা!!! - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ধুলিহরের সুকদেবপুরে অর্ধ কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!! রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বেহাল দশা!!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

ধুলিহরের সুকদেবপুরে অর্ধ কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!!
রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বেহাল দশা!!!
সত্যতা পেলেও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়নি মহিলা মেম্বার শিল্পীর খুটির জোর কোথায়?

ভ্রাম্যমান প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের শুকদেবপুর গ্রামের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন্ড রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম বহির্ভুতভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল সোমবার সরেজমিনে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পেয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সুকদেবপুর গ্রামের নিত্যানন্দর ঘের হইতে মাজেদের ঘের পর্যন্ত ৮০০ মিটার রাস্তা নির্মানে ঠিকাদার মোঃ আবু বিল্লাল ও স্থানীয় মহিলা মেম্বার সালমা সুলতানা শিল্পীর যোগসাজে দায়সারাভাবে কাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি জানতে চাইলে ঠিকাদার আবু বিল্লাল মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান আমি ১০ টাকা ফুটে মহিলা মেম্বার শিল্পীর নিকট থেকে বালু ক্রয় করছি। তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে, এখানে আমার কিছু করার নেই। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সম্পুর্ন অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে মহিলা মেম্বার সালমা সুলতানা শিল্পী মুঠোফোনে জানান,আপনারা নিউজ করে রাস্তায় বালু তোলা বন্ধ করতে পারবেন না। আমি সবাই কে ম্যানেজ করে কাজ করছি। এব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হককে গত সপ্তাহে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন প্রতিনিধি পাঠান এবং ঘটনার সত্যতা পেয়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেও একদিন পর থেকে কৌশলে মহিলা মেম্বার সালমা সুলতানা শিল্পী পুনরায় বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানান। অপরদিকে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন এলাকাবাসীর জিজ্ঞাসা মহিলা মেম্বার সালমা সুলতানা শিল্পীর খুটির জোর কোথায়? অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd