1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন:

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাইন কনফারেন্স হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজীব খান, ডিআইও ওয়ান ইয়াছিল আলম খান চৌধুরী, জেলা ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন শ্যামল চৌধুরীসহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে এই শিশুরা। গুণগত শিক্ষা দান, লেখাপড়ার মান বৃদ্ধি করে বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার তৈরি করে দেওয়া হয়েছে। এখন থেকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুলিশ সুপার দরিদ্র তহবিল ও পুলিশ সুপার মেধাবৃত্তি প্রদান করা হবে।তিনি বলেন, আমাদের স্কুলের শৃঙ্খলা অন্য স্কুলের তুলনায় অনেক ভালো। সেটি যাতে আরও উন্নত হয় সে বিষয়ে আমরা আরও মনোযোগ দিবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd