1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জুনেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হচ্ছে দেবহাটা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জুনেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হচ্ছে দেবহাটা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসছে জুন মাসের মধ্যেই সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দেয়া হবে। ইতোমধ্যেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে দেবহাটা উপজেলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিতে তোড়জোড় শুরু করেছে উপজেলা প্রশাসন। একের পর এক আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে উপজেলার ১৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এরইমধ্যে সরকারি অর্থায়ণে নির্মিত দূর্যোগ সহনীয় বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তর শেষ হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথ কমিটির সভায় এ সিদ্ধান্ত জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনার পর যদি বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ বা নদী ভাঙন কিংবা খাল পুনঃখনন ও সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের জন্য নতুন করে কোন ভূমিহীন বা গৃহহীন জনগোষ্ঠীর সৃষ্টি হয়, তাহলে পরবর্তীতে তাদেরকেও আশ্রায়ণ প্রকল্পের আওতায় এনে আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো. রফিক, বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আসমাতুল্যাহ আসমান, কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ, জাহিদুর রহমান জুয়েলসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd