1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সরিষার গাদায় দুবৃত্তের আগুন, দিশেহারা কৃষকের পরিবার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সরিষার গাদায় দুবৃত্তের আগুন, দিশেহারা কৃষকের পরিবার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় ফসলের খেত থেকে তোলা সরিষার গাদায় দুবৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল কৃষকের স্বপ্ন। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকের পরিবার।সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন জুইকুড়া বিলের পাশের একটি আমবাগানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মীর আব্দুল হান্নান জানান, সোমবার দিবগাত রাত সাড়ে ৩টার দিকে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে এলে হঠাত তীব্র আগুন দেখতে পান। এসময় আমাদের চিৎকারে স্থানীয়দেও সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি। ততসময় সরিষার গাদা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আলেয়া বেগম (৫০) জানান, তার স্বামী সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের মৃত হারান সরদারের ছেলে নুর ইসলাম (খুদে) বিভিন্ন মাহাজনের নিকট থেকে ৭ বিঘা জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করে আসছেন কয়েক বছর ধরে। বিগত ২ বছর ভালো ফলন না হওয়ায় অনেক ঋণের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এবছর নিয়মিত পরিচর্যায় ভালো ফলন হওয়ায় বিগত দিনের ঋণ পরিশোধের স্বপ্ন দেখছিল তার পরিবার। কিন্তু তার আগে দুবৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব কিছু।
নুর ইসলাম (খুদে) জানান, আমি বিভিন্ন লোকের নিকট থেকে জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করে আসছি। প্রায় ১০/১২ দিন আগে আমার চাষের কাজে ব্যাবহৃত সেচ মেশিন চুরি হয়ে যায়। তার কয়েকদিনের মাথায় আমার পরিবারের কষ্টের ফসল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমি প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। আমি এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd