1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সরকার বিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেবহাটায় শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সাহেব আলী।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশ ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। গত কয়েক বছরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা, শিল্প-কারখানা, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, তা স্বাধীনতা পরবর্তী কোন সরকার করতে পারেনি। বর্তমানে দেশের প্রায় প্রতিটি নাগরিক কোন না কোন সরকারি সুবিধা ভোগ করছেন। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ঘরে ঘরে শিশুকার্ড, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, মাতৃত্বকালীন ভাতা পৌঁছে দিয়েছে। অপরদিকে সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতা মূলোক কর্মকান্ড চালিয়ে সাধারণ মানুষের ক্ষতিসাধন করে চলেছে। গেল কয়েক বছরে সাধারণ মানুষ ভাল আর মন্দের পার্থক্য বুঝতে পেরেছে উল্লেখ করে জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা খেটে খাওয়া সাধারণ মানুষ, সরকারের সকল সুবিধা ভোগ করছেন। বিএনপি-জামায়াত বা কোন ধর্মব্যবসায়ী, নাশকতাকারীর প্ররোচনায় পড়ে ভুল পথে পরিচালিত না হওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আহŸান জানান তিনি।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাজমুস শাহাদাত, ইউপি সদস্যা ফরিদা পারভীন, খাদিজা পারভীন, রাহিলা পারভীন, সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকত হোসেন, মাহমুদ গাজী, মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজগর আলী, ৩নং ওয়ার্ডের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ডের সভাপতি শেখ ছবিলুর রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকবর আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি মাহমুদ গাজী, সাধারণ সম্পাদক শামছুর রহমান, ৮নং ওয়ার্ডের সভাপতি মোমিন গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস রায়সহ মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd