1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল।
আটককৃত স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মিঠু (২৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর পুত্র।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী মিঠুকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের তলায় তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুুকিয়ে রাখা একটি প্যাকেটে রক্ষিত ১৮ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম ( ১৮০ ভরি )। জব্দকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
ওসি আরও জানান, স্বর্নের বারগুলো মোট ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছি । ঘটনাস্থলটি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd