1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন: মাধ্যমিক শিক্ষা সমিতির অভিনন্দন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন: মাধ্যমিক শিক্ষা সমিতির অভিনন্দন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো:কালিগঞ্জ ঐতিহ্যবাহী মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৩রা ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হয়।নিয়োগ পরীক্ষায় সভাপতিত্ব করেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন। মহাপরিচালকের প্রতিনিধি ছিলেন তালা সরকারি আলি আহমেদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ মোসলেম আলী ও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা গোস্বামী। নিয়োগ কমিটি সুষ্ঠুভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা ও কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ আজহার আলীর উপস্থিতিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে পাঁচজন, সহকারী প্রধান শিক্ষক পদে পাঁচজন ও নিরাপত্তা কর্মী পদে পাঁচজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রধান শিক্ষক পদে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন, সহকারী প্রধান শিক্ষক পদে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর কম্পিউটার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং নিরাপত্তাকর্মী পদে মোঃ মনিরুল ইসলাম নির্বাচিত হন। নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচিত প্রধান শিক্ষক সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম,সহ সভাপতি চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম মমতাজ উদ্দিন, সহ সভাপতি নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ,যুগ্ম সম্পাদক মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,যুগ্ম সম্পাদক ডাক্তার মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ও কোষাধ্যক্ষ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজওয়ান হারুনসহ সমিতির সকল সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd