দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা রাজু

দেবহাটা ফিচার সাতক্ষীরা-জেলা

মোমিনুর রহমান: দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, তরুণ রাজনীতিবিদ ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রাজীব হোসেন রাজু। এলাকার সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি তার সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরেছেন। দীর্ঘদিন ধরে রাজীব হোসেন রাজু এলাকার গরিব ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের সুখে দুঃখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজপথের সাহসী এই তরুণ রাজনীতিবিদ বিএনপি’র দুর্দিনে দলের নেতাকর্মীদের আগলে রেখে একাধিকবার কারাবরণসহ নানা দমন পীড়নের শিকার হয়েছেন। তা সত্ত্বেও তিনি তার আদর্শ ও দেশপ্রেমের জায়গা থেকে একচুলও সরে দাঁড়াননি। একজন আপসহীন ও জনবান্ধব সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই তিনি এলাকাবাসীর মনে গভীর স্থান করে নিয়েছেন। প্রতিবেদন গ্রহণের সময় মো: রাজীব হোসেন রাজু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা ও উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে বলেন, “আমাদের দলীয় অভিভাবক ও শ্রদ্ধেয় জেলা উপজেলা নেতৃবৃন্দের দিকনির্দেশনা এবং আদর্শকে ধারণ করেই আমি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। দলীয় নীতিনির্ধারক ও নেতৃবৃন্দ যদি আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেন এবং ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা দালালদের ন্যূনতম হস্তক্ষেপ থাকতে দেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই সহজে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, সেই সুব্যবস্থা নিশ্চিত করা হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রসারের পাশাপাশি মাদকবিরোধী কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ইতিপূর্বেও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরে আইনের হাতে সোপর্দ করার কথা স্মরণ করে তিনি জানান, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অনুপ্রেরণায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই জনপদকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে যা যা করা প্রয়োজন, তিনি তার শেষ রক্তবিন্দু দিয়ে তাই করবেন। জনকল্যাণমুখী এই তরুণ নেতার এমন যুগোপযোগী ঘোষণায় নওয়াপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ মনে করেন, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সুদৃঢ় নেতৃত্বে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নওয়াপাড়া ইউনিয়ন একটি সত্যিকারের মডেল ইউনিয়নে রূপ নেবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *