1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে। মানবিক গুণসম্পন্ন দক্ষ নাগরিকের মাধ্যমেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে। শিক্ষার্থীদের নিজের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (রবিবার) দুপুরে খুলনার ফুলতলা উপজেলায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) পরিদর্শনকালে ক্যাডেটদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এসকল কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশের মানুষের গড়আয়ু ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশ সময়ের সাথে নিম্মমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে আমাদের মাথাপিছু আয় ১২ হাজার ডলার ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আাগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি আত্মউন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। এসময় এমসিএসকে’র প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে থেকে দক্ষতার সাথে দেশের সেবা করছে জেনে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এর আগে প্রতিমন্ত্রী এমসিএসকে ক্যাম্পাসে পৌঁছালে ক্যাডেটরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে। প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন শেষে মোনাজাতে অংশ গ্রহণ করেন। এ সময় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, এমসিএসকে’র উপাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ শফিকুল হক, এ্যাডজুটেন্ট (বয়েজ উইং) মেজর মোঃ জিয়াউর রহমান,এ্যাডজুটেন্ট (গার্লস উইং) ক্যাপ্টেন ফাবলিহা আনিকাসহ প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য, গণমাধ্যমকর্মী ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd