1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মহানবীকে (সা.) কটূক্তির মামলায় সেই রাকেশের ৭ বছরের জেল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মহানবীকে (সা.) কটূক্তির মামলায় সেই রাকেশের ৭ বছরের জেল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তার নাম রাকেশ রায়। মঙ্গলবার (৩ জানুয়ারি) তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সিলেটর সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন।এই মামলায় জামিনে থাকা রাকেশ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।রাকেশ রায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকারকর্মী।আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোস্তফা দিলওয়ার আল আজহার বলেন, ‘যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে।’রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘আইনজীবী হিসেবে আমি আদালতের রায়ের বিরুদ্ধে বলতে পারি না। তবে ন্যায়বিচারের আশায় আমরা উচ্চ আদালতে আপিল করব।’
২০১৭ সালের জুনের শুরুতে রাকেশের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি। এজাহারে তার বিরুদ্ধে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম, মহানবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়। ফুযায়েল ও রাকেশ একই উপজেলার বাসিন্দা।ওই বছরের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে রাকেশকে গ্রেপ্তার করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd