1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ঘোনা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা ঘোনা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তিতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘোনা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা তার অঙ্গিকার গ্রাম হবে শহর। আজ বাস্তবে রুপ নিচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়ে বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশের পথে হাটছে। বিশে^র একমাত্র দেশ বাংলাদেশ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়। আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ থাকবেনা।” সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নিবাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দিন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) ও ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামকে আবারও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহাজান আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd