1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১৪ দিনেও সন্ধান মেলেনি দেবহাটা থেকে অপহৃত নারীর! - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

১৪ দিনেও সন্ধান মেলেনি দেবহাটা থেকে অপহৃত নারীর!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নিখোঁজের ১৪ দিনেও সন্ধান মেলেনি দেবহাটা থেকে অপহৃত বুদ্ধি প্রতিবন্ধী নারী অমেলা রানী মন্ডলের (৫৩)। তিনি উত্তর সখিপুরের সন্যাসী কুমার মন্ডলের স্ত্রী। গত ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে পারুলিয়াস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাত ব্যাক্তিরা তাকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় বলে দাবি তার পরিবারের। এরপর থেকেই নিখোঁজ রয়েছে অমেলা রানী। নিখোঁজের পরদিনই অপহৃতার ছেলে স্বপন মন্ডল দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৫১৮) করেন। কিন্তু নিখোঁজের ১৪ দিন অতিবাহিত হলেও অদ্যবধি অপহৃতা অমেলার সন্ধান না পেয়ে দিশেহারা তার স্বজনরা। নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধীর ছেলে স্বপন মন্ডল বলেন, আমার মায়ের গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে প্রকৃতির এবং উচ্চতা আনুমানিক ৫ ফিট। নিখোঁজের আগমুহুর্তে সর্বশেষ তার তার পরনে ছিল লাল রং এর ছাপা শাড়ি। কোথাও তার মায়ের সন্ধান পেলে ০১৭১০-০২৬০৯৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, নিখোঁজ নারীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি আত্মীয় স্বজন বা সম্ভাব্য স্থান গুলোতে খোঁজ নেয়ার জন্য তার পরিবারকে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd