1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মহৎপুর ও কুলিয়াদূর্গাপুর যুব সংঘের আয়োজনে দুই দিন ব্যাপি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, সংঙ্গীত অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় মহৎপুর সরঃ প্রাথঃ বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহৎপুর কল্যান সংস্থার সহ-সভাপতি অধ্যাপক জিএম, আতিয়ার রহমান। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মহৎপুর গ্রামের কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুল্লাহ এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উত্তরা থানার (ওসি-ডিবি) সাঈদুজ্জামান অকিল, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জান, কম্পিউটার ইঞ্জিনিয়ার পলাশ ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রথম দিনে সংঙ্গীত অনুষ্ঠান এবং গাজী আজিজুর রহমানের রচনা ও পরিচালনায় কালো সূর্যের নিচে নাটক মঞ্চস্থ হয়। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২য় দিন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের পরিবেশনায় যাত্রা স্বামীর চিতা জ্বলছে মঞ্চস্থ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd