1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিজয় দিবস উপলক্ষে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বিজয় দিবস উপলক্ষে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় লক্ষটাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে ঐতিহ্যবাহী সুশীলগাঁতী বাগের মাঠে সুশীলগাঁতী নবজাগরণ সংঘের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সুশীলগাঁতী নবজাগরণ সংঘের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা থানার অফিসার ইনজার্চ (ওসি) শেখ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মাদ আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, ইউপি সদস্য আজগার আলী, রফিকুল ইসলাম মন্টু, রেহেনা ইসলাম, সাবেক ইউপি সদস্য আরমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক আফসার আলী মাস্টার, পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম, বাগের মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সুশীলগাঁতী নবজাগরণ সংঘের সাধারণ সম্পাদক আশিম খান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উদ্বোধনীয় খেলায় নলতা ফুটবল একাদশ বনাম কুশুলিয়া কসমস ক্লাব ফুটবল একাদশ অংশ নেন। খেলার শুরুর ১০ মিনিটের মধ্যে কুশুলিয়া কসমস ক্লাব ফুটবল একাদশ একটি গোল করে। তার জবাবে নলতা ফুটবল একাদশ খেলা শেষ এক মিনিটে গোল পরিশোধ করে। পরবর্তীতে টাইব্রেকারে উভয় দল সমান সমান গোল করেন। এতে উভয় দলকে আবারো ৩টি গোল দেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে নলতা একাদশ ২টি গোল করে কুশলিয়া কসকম ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে। আগামী ১৯ ডিসেম্বর ২ দিনের দিনের খেলায় সাতক্ষীরার শ্রীরামপুর ফুটবল একাদশ ও নলতার কাশিবাটি ফুটবল একাদশের মধ্যেকর খেলা দেখার আমন্ত্রন জানিয়েছেন কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd