1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনভর নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে উপজেলা প্রশাসন। প্রত্যুষে দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। স্বাধীনতার অগ্রনায়ক জাতির বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনসহ সকাল ৮টা থেকে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অপন করেন দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজসহ সকল সরকারি-বেসরকারি সংগঠন। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেবহাটা ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, কেদার মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শিশু-নারী ও পুরুষের আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগীতা এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd