1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: দেশব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী যুবলীগ’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু’র নেতৃত্বে রবিবার বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ জুলফিকার রহমান উজ্জল, শ্যামনগর উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা (বাংলা), জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ, পৌর যুবলীগের নেতা আলামীন, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঈনুর ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, শামসুর রহমান, ফজর আলী, যুবনেতা এসএম আশরাফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। ইতোমধ্যে দেশের কিছু জায়গায় পুলিশের ওপর হামলা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। তাদের সব ষড়যন্ত্র আমরা রাজপথে মোকাবিলা করবো। সাতক্ষীরাতে আর কখনো অগ্নি সন্ত্রাস জামায়াত-বিএনপিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সকল অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্ছার থাকার জন্য সাতক্ষীরা জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রস্তুত থাকার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd