1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নিসচা’র ছাগল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নিসচা’র ছাগল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সংগঠনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলা চেচুয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত সোহেল উদ্দীন গাজীর স্ত্রী রশিদা বেগম ও পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী গ্রামের নিহত মনিরুল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন কে বাচ্চা সহ দুইটি ছাগল প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ফরিজুল ইসলাম, মোসলেম উদ্দীন দয়াল, রুস্তম সরদার ও মিনারুল ইসলাম। উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা হিসেবে নিসচা কেন্দ্র থেকে একটি এবং কপিলমুনি নিমার্ণ বিপনীর বিপ্লব কুমার সাধু ও আদর্শ লাইব্রেরীর সাইফুল ইসলাম একটি ছাগল দিয়ে সহযোগিতা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd