1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাবিনা ও মাসুরা সাতক্ষীরার গর্ব- বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাবিনা ও মাসুরা সাতক্ষীরার গর্ব- বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি- সন্তান সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন-কে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ এঁর আহবানে ও সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী আরিফুর রহমান এঁর সভাপতিত্বে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাফ চ্যাম্পিয়শীপে মহিলা ফুটবলে বাংলাদেশের বিজয় অর্জনে বিশেষ অবদান রাখা সাতক্ষীরার গর্বিত ২ সন্তানকে আমার ব্যক্তিগত উদ্যোগে সংবর্ধনা দিতে চেয়েছিলাম। সাতক্ষীরার গর্ব সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা দিতে পেরে আমি আজ খুবই আনন্দিত। সাবিনা ও মাসুরা আমাদের সাতক্ষীরার গর্ব, তারা আমাদের হৃদয়ে থাকবে। তিনি আরো বলেন, জেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে সাতক্ষীরা স্টেডিয়ামে উন্নতমানের গ্যালারী নির্মাণ করা হবে। সাতক্ষীরা স্টেডিয়ামকে সার্বক্ষণিক খেলা-ধূলার উপযোগি করতে ও স্টেডিয়ামের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। সাতক্ষীরার মাটি খুবই পবিত্র। আমাদের সাতক্ষীরার মাটিতে আমরা যা ফলাই তাই ভাল ফলে।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে খেলা-ধূলার বিকল্প নেই।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অরিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ¦ মো. আব্দুল মান্নান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা কেন্দ্রীয় পালিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী,

শিমুন শামস্, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য তানজীম কালাম তমাল, ইকবাল কবির খান বাপি, স.ম সেলিম রেজা, আ.ম আখতারুজ্জামান মুকুল, শেখ হেদায়েতুল ইসলাম, সৈকত, হাফিজুর রহমান খান বিটু, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মো. রুহুল আমিন, মীর্জা মনিরুজ্জামান কাকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, মানস সোম, শফিউল ইসলাম খান, রাশিদুল ইসলাম সুমন প্রমুখ।

সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুনকে ৩ লক্ষ টাকা ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং বিজয়ের মাসে জেলার দুইজন বীর মুক্তিযোদ্ধা সাবিনা ও মাসুরাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd