1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৈকারী ইউনিয়নে জেলা তথ্য অফিসের আয়োজনে ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৈকারী ইউনিয়নে জেলা তথ্য অফিসের আয়োজনে ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান, বর্ডারগার্ড বাংলাদেশ বৈকারী কম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, এনজিও কর্মকর্তা এবিএম মোহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগগুলো যেমন- আমার বাড়ি আমার খামার , আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কার্যক্রম বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের ফলে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী এর সুফল ভোগ করছে। এ কার্যক্রমসমূহ অব্যহত রাখতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বৈকারী ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্যসহ তিনশতাধিক নারী অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd