1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপকভাবে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, সাতক্ষীরা সরকারি কলেজ তাদের আয়োজনে সকল অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর হয়ে থাকে। আমাদের সাতক্ষীরাকে নিয়ে গর্ব করা যায়। কারণ আমাদের সন্তানেরা দেশের বিভিন্ন অঙ্গণে সুনাম অর্জন করেছে। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। আমাদের মানুষিকতার পরিবর্তন হলেই সাতক্ষীরা জেলা দেশের এক নম্বরে পৌছাবে ইনশাআল্লাহ।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সরকারি কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মো নজরুল ইসলাম,সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শেখ মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক প্রমুখ। বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশ নেয়। সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরু থেকে চলতে থাকে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বঙ্গবন্ধুকে নিয়ে সংগীতানুষ্ঠান। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহ-অধ্যাপক ওলিউর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd