1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৬৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা জেলার বেসরকারি বিদ্যালয়ের মধ্যে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সব দিক দিয়ে সাফল্যের শীর্ষে অবস্থান করছে। প্রধান শিক্ষকের দক্ষ পরিচালনার কারণে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিসহ সকল ইভেন্টে অংশগ্রহণ করে সাফল্যের সাথে তাদের সুনাম ধরে রেখেছে। সাফল্য ও সুনাম ধরে রাখতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।” এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, নাজমুল লায়লা বিথী, ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রমের সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও শেখ মশিউর রহমান বাবলু প্রমুখ। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের জন্য ১৩৬ জন এস.এস.সি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হয়েছে। অপরদিকে বিদ্যালয়ের হলরুমে “আলোকিত মানুষ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ব্যাপী বিশ^ সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পড়াসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। অপরদিকে শিশুদের সৃজনশীল বিকাশের বিশ্বময় বৃহত্তম প্লাটফর্ম হ্যালো’র সংবাদ নির্মাণ বিষয়ক দুই দিনের কর্মশালায় অংশ নেওয়া নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শিশু সাংবাদিক সফলতার জন্য সার্টিফিকেট পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd