1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের নব-নির্মিত ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের নব-নির্মিত ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ৪র্থ তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ১তলা প্রশাসনিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে নব-নির্মিত ভবনের হলরুমে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ভবন ও ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ভালুকা চাঁদপুর মাদ্রাসার সুপার আলহাজ¦ মাওলানা মুহাসিনুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। রাজস্ব খাতের (কোর্ড নং-৭০১৬) আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪র্থ তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ১তলা প্রশাসনিক ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়ণে নির্মাণ করা হয়েছে। অপরদিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ বিভাগের আওতায় এ ল্যাবের উদ্বোধন করা হয়। এছাড়াও কলেজ ক্যাম্পাসে নব-নির্মিত বাংলাদেশের মানচিত্র সম্বলিত নান্দনিক ও দৃষ্টিনন্দন পতাকা স্টান্ড জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক, কলেজ গর্ভণিং বর্ডির সদস্য ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd