1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছার কপিলমুনিতে ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছার কপিলমুনিতে ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনতে জহরলাল সরদার (৪৫) নামে এক ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত জহরলাল কপিলমুনির নাছিরপুর খালের কর্মচারী এবং সাতক্ষীরার তালা উপজেলার প্রবঞ্জন সরদারের ছেলে। খাল মলিক জানান, সকালে আকষ্মিক অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে স্থানীয় কপিলমুনি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহাবুবুর রহমান তুহিন জানান, সকাল ৯টা ১০ মিনিটের দিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।অন্যদিকে মৃত জহরলালের পারিবারিক সূত্র জানায়, সকাল আনুমানিক ৭টার দিকে তার গুরুতর অসুস্থ্যতার কথা বলে মোবাইলে জানানো হয়।
খালের পরিচালক জিএম আব্দুর রাজ্জাক রাজু বলেন, গতকাল বুধবার রাতে সে পাশে একজায়গায় গান শুনতে গিয়ে রাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বুকে ব্যাথা অনুভব করলে গ্যাসের ট্যাবলেট খেতে চায়। এরপর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নিলে মৃত্যু হয় তার।
এব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, লোকমুখে কেউ একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে শুনেছেন। পরে হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন, জহরলাল নামে একজনকে সকালে হাসপাতালে নেয়া হয়েছিল। এরপর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে লাশ তার স্বজনরা নিয়ে চলে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, জহরলাল প্রায় ৩/৪ বছর ধরে নাছিরপুর খালে কর্মরত ছিলেন। দাম্পত্য জীবনে তিনি দু’ ছেলে মানিক ও অপু সরদারের পিতা। তার স্ত্রীর নাম রুপালী সরদার।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd